|
আলফাডাঙ্গায় রামিসা হত্যা ও শিশু ধর্ষণের বিচার দাবিতে পৌর বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() আলফাডাঙ্গায় রামিসা হত্যা ও শিশু ধর্ষণের বিচার দাবিতে পৌর বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিবের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,রবিউল হক রিপন, সভাপতি, পৌর বিএনপি।ইস্রাফিল মোল্লা, সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপি।কামরুজ্জামান কদর, প্রচার সম্পাদক, পৌর বিএনপি।ফারুক হোসেন কাজল, দপ্তর সম্পাদক, পৌর বিএনপি, সুবাহান মুন্সি, পৌর যুবদল নেতা। সোহেল শরীফ, আহ্বায়ক, পৌর ছাত্রদল। মাহমুদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি, পৌর ছাত্রদল। রামিম হোসেন, সাংগঠনিক সম্পাদক, আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল। বক্তাদের দাবি:সমাবেশে বক্তারা রামিসা হত্যা ও শিশু ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেন। তারা প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, এই নৃশংস ঘটনার সাথে জড়িত অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। অতি দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে রামিসা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসির দাবি জানান বক্তারা। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত হয়ে এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
উপরে-নিচে জাল নোট মধ্যেখানে সাদা কাগজ দিয়ে বান্ডেল, চক্রের তিন সদস্য গ্রেফতার
শত বছরের ঐতিহ্য, নেই কোনো খাজনা ভাণ্ডারিয়ার পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের স্বস্তি
ঘর-বাড়ি ভাংচুর, জমি দখল ও নানা বিষয়ের প্রতিকারে ডেপুটি স্পীকারের হস্তক্ষেপ কামনা
রামিসা হত্যার প্রতিবাদে রাঙ্গাবালীতে মানববন্ধন, নারী-শিশু নিরাপত্তা নিশ্চিতে জোর দাবি
