|
ঈদগাহ রশিদ আহমদ কলেজ জাতীয়করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
আজিজুর রহমান রাজু
|
|
![]() ঈদগাহ রশিদ আহমদ কলেজ জাতীয়করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় জাতীয়করণের দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও বাসস্টেশন এলাকায় অবস্থান নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন উপজেলার শিক্ষানুরাগী, সচেতন নাগরিক, অভিভাবক এবং কলেজের শিক্ষক-কর্মচারীরা। কলেজের শিক্ষার্থী মুহাম্মদ আবদুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ৪০ বছর আগে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এ কলেজটি উপজেলার একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। সরকারি কলেজ হিসেবে জাতীয়করণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও পরিবেশ কলেজটিতে বিদ্যমান রয়েছে। বক্তারা আরও বলেন, ঈদগাঁও উপজেলা প্রতিষ্ঠার পাঁচ বছর পেরিয়ে গেলেও কলেজটি এখনো জাতীয়করণ করা হয়নি। ফলে উপজেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য অতিরিক্ত ব্যয়ে দূর-দূরান্তে গিয়ে পড়াশোনা করতে হচ্ছে। পাশাপাশি জাতীয়করণ না হওয়ায় শিক্ষার গুণগত মান থেকেও বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে ঈদগাহ রশিদ আহমদ ডিগ্রি কলেজ জাতীয়করণের জন্য সংশ্লিষ্ট সংসদ সদস্য, শিক্ষা মন্ত্রণালয় ও সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড জরিপের শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক শূকরিয়া পারভীন
বাগমারায় লীজের মেয়াদ শেষেও দীঘি দখলে রাখার অভিযোগ, মানববন্ধনে ক্ষোভ
পাইকগাছায় ছাত্রীকে যৌন নিপিড়কের ঘটনায় শিক্ষককে বরখাস্ত ,আনন্দ মিছিল
ভয়-প্রলোভনে নারী শিকার, নর্থ সাউথ ট্রাস্টি শাহজাহানের বিরুদ্ধে যৌন হয়রানি ও দুর্নীতির অভিযোগ
