|
রামগঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হলেন রোমানা আক্তার
রায়হানুর রহমান,রামগঞ্জ
|
![]() রামগঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হলেন রোমানা আক্তার এ নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করলেন। এর আগে গত ২০২৪ সালেও তিনি রামগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছিলেন। আজ বুধবার উপজেলা শিক্ষা অফিস থেকে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে চূড়ান্ত ভাইবা (মৌখিক পরীক্ষা) অনুষ্ঠিত হয়। সেখানে মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে রোমানা আক্তার আবারও এই অনন্য কৃতিত্ব অর্জন করেন। টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় অনুভূতি প্রকাশ করে রোমানা আক্তার বলেন, "এই অর্জন শুধু আমার একার নয়, এটি আমার বিদ্যালয়, সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত ভালোবাসা ও সহযোগিতার ফল। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমি সব সময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে আরও নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে চাই।" তার এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
