|
পদ্মা ব্যারাজের পাশাপাশি তিস্তা ব্যারাজ প্রকল্পও হাতে নেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান
নতুন সময় প্রতিনিধি
|
![]() পদ্মা ব্যারাজের পাশাপাশি তিস্তা ব্যারাজ প্রকল্পও হাতে নেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (২০ মে) বিকেলে গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, “অনেকে সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা বলতে পারেন। কিন্তু বর্তমান সরকার আবারও অঙ্গীকার করছে, পদ্মা ব্যারাজ শুধু নয়, তিস্তা ব্যারাজ প্রকল্পও হাতে নেবে সরকার।” তিনি আরও বলেন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার দেশের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এতে পরিবেশ ও দুর্যোগ পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। “মাটির নিচে পানির স্তর কমে যাচ্ছে, কৃষকরা পানি পাচ্ছেন না। এ কারণে সরকার নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছে,” বলেন তিনি। তারেক রহমান বলেন, খাল খনন কর্মসূচি কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি নয়; এটি কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ভূমিকম্পসহ বিভিন্ন পরিবেশগত বিষয়ের সঙ্গে সম্পর্কিত। প্রাকৃতিক দুর্যোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তবে পরিকল্পিত অবকাঠামো নির্মাণ, পরিবেশ রক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। তিনি বলেন, “আবাসন ও অন্যান্য অবকাঠামো নির্মাণের কারণে গাছপালা কাটা হচ্ছে, কমে যাচ্ছে ফসলি জমি। এ বাস্তবতায় দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষ জনবল তৈরি জরুরি।” তিনি জানান, নির্মাণাধীন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন পর্যায়ের মানুষকে প্রশিক্ষণ দেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
