ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
নাটোরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন
মোঃ মনজুরুল ইসলাম, নাটোর
প্রকাশ: Wednesday, 20 May, 2026, 5:13 PM

নাটোরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন

নাটোরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন

নাটোরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ  বুধবার  বেলা ১১টার দিকে  জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “আমাদের একটাই পণ, নিরাপদ রাখবো সকলের জীবন”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক জনাব আসমা শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক।


 সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নাটোরের উপ-সহকারী পরিচালক জনাব মো. আজার হামিদ খান।

উদ্বোধনী অনুষ্ঠানে অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক আলোচনা, ফায়ার সার্ভিসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করা হয়।


ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্ঘটনা মোকাবিলায় দক্ষতা বাড়াতে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status