ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ
কাউছার মিয়া ,দৌলতপুর
প্রকাশ: Wednesday, 20 May, 2026, 1:04 PM

গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ

গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার পংতিরছা এলাকা থেকে গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। 

মঙ্গলবার (১৯ মে) বিকালে দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের পংতিরছা নামক এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ নামজুল(১৯), পিতা-মোঃ জাহিদ হোসেন, গ্রাম-পংতিরছা,থানা-দৌলতপুর,জেলা- মানিকগঞ্জ হতে গ্রেফতার করে।

দৌলতপুর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে পংতিরছা পান দোকানের সামনে পাকা রাস্তার উপর  এক মাদক কারবারি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মোঃ নামজুল হোসেন(১৯) গ্রেফতার করে দৌলতপুর থানা পুলিশের একটি টিম। এ সময় তার হেফাজত হতে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় যার বাজার মূল আনুমানিক ৪ হাজার টাকা। এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা রুজু করা হয়েছে। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার জানান,গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ চলছে। দৌলতপুর থানা এলাকাকে মাদক মুক্ত ও অপরাধমুক্ত করতে আমাদের অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status