ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
নাগেশ্বরীতে ভিজিএফ কার্ডের প্রলোভনে প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা, থানায় মামলা
মুতাসিম তানিম, কুড়িগ্রাম
প্রকাশ: Wednesday, 20 May, 2026, 11:33 AM

নাগেশ্বরীতে ভিজিএফ কার্ডের প্রলোভনে প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা, থানায় মামলা

নাগেশ্বরীতে ভিজিএফ কার্ডের প্রলোভনে প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা, থানায় মামলা

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ভিজিএফ চালের কার্ড করে দেওয়ার কথা বলে বাবা-মায়ের এনআইডি কার্ডের ফটোকপি নেওয়া সময় এক প্রতিবন্ধী কিশোরীকে (১৬) ঘরে একা পেয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ধান ব্যবসায়ি বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী  প্রতিবন্ধী কিশোরী আছিয়া খাতুন (১৬) উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভেন্ডিটারী গ্রামের এক দিনমজুর হাফিজুল ও শাহেরা  দম্পতির কন্যা। অভিযুক্ত রফিকুল ইসলাম (৫২) পাশের এলাকার গোসাইবাসা গ্রামের মৃত কেতু মামুদের ছেলে এবং পেশায় একজন ধানের পাইকার।

ঘটনাটি ঘটে গত শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে। সে সময় ভুক্তভোগী কিশোরীর বাবা-মা বাড়ির পাশে ধানক্ষেতের মুড়া কাটতে গিয়েছিল। বাড়ি ফাঁকা থাকার সুযোগে প্রতিবেশী রফিকুল ইসলাম সরকারি ভিজিএফ চালের কার্ড করে দেওয়ার কথা বলে ওই বাড়িতে প্রবেশ করেন। তিনি কিশোরীর কাছে তার বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি চান।

নাগেশ্বরীতে ভিজিএফ কার্ডের প্রলোভনে প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা, থানায় মামলা

নাগেশ্বরীতে ভিজিএফ কার্ডের প্রলোভনে প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা, থানায় মামলা

সরল বিশ্বাসে ওই কিশোরী ঘরের সুকেজ ও ড্রয়ার থেকে ভোটার আইডি কার্ড বের করতে গেলে রফিকুল ইসলাম অসৎ উদ্দেশ্যে তার হাত ধরে টানাহেঁচড়া শুরু করেন। একপর্যায়ে তিনি কিশোরীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন এবং শ্লীলতাহানির চেষ্টা করেন। কিশোরী আত্মরক্ষার্থে চিৎকার করতে গেলে অভিযুক্ত তার মুখ চেপে ধরে ঘরের বিছানায় ফেলে ধর্ষণের চেষ্টা চালান। পরে কিশোরীর ক্রমাগত জোরালো চিৎকারে আশপাশের লোকজন চলে আসতে পারে এমন ভয়ে অভিযুক্ত রফিকুল ইসলাম দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরবর্তীতে কিশোরীর কান্নাকাটি শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং মাঠ থেকে তার বাবা-মাকে খবর দেন। মা-বাবা বাড়ি ফিরলে ভুক্তভোগী কিশোরী পুরো ঘটনাটি খুলে বলে।

নাগেশ্বরীতে ভিজিএফ কার্ডের প্রলোভনে প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা, থানায় মামলা

নাগেশ্বরীতে ভিজিএফ কার্ডের প্রলোভনে প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা, থানায় মামলা

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগীর মা শাহেরা বেগম বলেন, ফাঁকা বাড়ি পেয়ে আমার অসহায় প্রতিবন্ধী মেয়ের সাথে যে অন্যায় করা হয়েছে, আমি তার সঠিক বিচার চাই। অপরাধীর যেন কঠিন শাস্তি হয়।

ভুক্তভোগীর বাবা হাফিজুল ইসলাম বলেন, আমার মেয়ের সাথে এমন জঘন্য কাজ করা হয়েছে। আমরা সমাজে মুখ দেখাতে পারছি না। আমরা এই লম্পটের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লা হিল জামান (ওসি) জানান, অপরাধীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status