ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
পত্নীতলায় জরাজীর্ণ ভবনে চলছে ডাকসেবা
মামুনুর রশীদ, পত্নীতলা
প্রকাশ: Wednesday, 20 May, 2026, 11:24 AM

পত্নীতলায় জরাজীর্ণ ভবনে চলছে ডাকসেবা

পত্নীতলায় জরাজীর্ণ ভবনে চলছে ডাকসেবা

নওগাঁর পত্নীতলায় জরাজীর্ণ ভবনে ঝুঁকির মধ্যে চলছে উপজেলা ডাকঘরের কার্যক্রম।ছাদের পলেস্তারা খসে পড়া একটি কক্ষে পোস্ট মাস্টার,পোস্টাল অপারেটর ও পোস্টম্যানেরা ঝুঁকি নিয়েই কাজ করছেন।এ অবস্থায় ভবনটির সংস্কার কিংবা ডাকঘরের জন্য নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন এখানকার কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা ডাকঘরে গিয়ে দেখা যায়, পোস্ট মাস্টারের ঘরের পলেস্তারা খসে পড়েছে।এ ছাড়াও পোস্ট মাস্টারের আবাসিক ভবনটির অবস্থাও জরাজীর্ণ।

পত্নীতলায় জরাজীর্ণ ভবনে চলছে ডাকসেবা

পত্নীতলায় জরাজীর্ণ ভবনে চলছে ডাকসেবা

নজিপুর পৌরসভা ও সদর ইউনিয়ন ছাড়াও আশপাশের ইউনিয়নের মানুষ এই ডাকঘর থেকে ডাকসেবা নিয়ে থাকেন।তা ছাড়া প্রতিদিন উপজেলার ২২ টি শাখা ডাকঘরের চিঠিপত্র আদান-প্রদান ও ৫ টি সাব-অফিসের ডাকসেবার সমন্বয় এ ডাকঘর থেকে করা হয়ে থাকে।

উপজেলা পোস্টঅফিসের সহকারী পরিদর্শক মো.বাবুল হোসেন বলেন,ডাকঘরের জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়েই কাজ করতে হচ্ছে।ভবনের ভেতরে ভালো কোনো শৌচাগার নেই।সেবা গ্রহীতারা শৌচাগারের কথা বললে লজ্জায় পড়তে হয়।সহকর্মীরা নানান সংকটের মধ্য দিয়েই  ডাকসেবা ও অন্যান্য কাজ করে যাচ্ছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status