|
জামালগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ইং শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন চার শিক্ষক
খন্দকার শহীদুল ইসলাম
|
![]() জামালগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ইং শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন চার শিক্ষক সোমবার (১৮ মে) উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম এবং সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার স্বাক্ষরিত এক পত্রে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। ঘোষণা অনুযায়ী, জামালগঞ্জ সদর ইউনিয়নের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহান শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। অন্যদিকে উত্তর ইউনিয়নের সাচনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশেন্দু রঞ্জন গোস্বামী শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে নির্বাচিত হন। এছাড়া একই ইউনিয়নের ধানুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. খাতিবুন নেছা শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। সাচনা বাজার ইউনিয়নের নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়ন্ত পাল শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে মনোনীত হন। শ্রেষ্ঠ শিক্ষকরা তাঁদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, এই অর্জন তাঁদের দায়িত্ব ও কর্তব্যকে আরও বাড়িয়ে দিয়েছে। শিক্ষার্থীদের যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তাঁরা ভবিষ্যতেও সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করে যাবেন। তাঁরা জানান, শিক্ষা কার্যক্রমকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও ফলপ্রসূ করতে তাঁদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তাঁরা আরও বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়; এটি একটি মহান দায়িত্ব ও মানবিক সমাজ গঠনের অন্যতম প্রধান মাধ্যম। এই সম্মাননা তাঁদেরকে নতুন উদ্যমে শিক্ষার মানোন্নয়নে কাজ করতে অনুপ্রাণিত করবে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার বলেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, সৃজনশীল উদ্যোগ, পাঠদানে দক্ষতা ও নিয়মিত কর্মসম্পাদনের ভিত্তিতে উপজেলা শিক্ষা পদক কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে এ পদক প্রদান করা হয়েছে। তিনি বলেন, এ ধরনের স্বীকৃতি শুধু পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের নয়, উপজেলার অন্যান্য শিক্ষকদের মধ্যেও ইতিবাচক প্রতিযোগিতা ও দায়িত্ববোধ তৈরি করবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
