ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বেলকুচিতে আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে মাসিক সমন্বয় সভা
মোঃ সিয়াম হোসেন, বেলকুচি
প্রকাশ: Tuesday, 19 May, 2026, 3:50 PM

বেলকুচিতে আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে মাসিক সমন্বয় সভা

বেলকুচিতে আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে মাসিক সমন্বয় সভা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা-তে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) উপজেলা পরিষদ সভাকক্ষে পৃথকভাবে সভা দুটি অনুষ্ঠিত হয়।


সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা, উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানো, স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং বাজার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাদক, চুরি, কিশোর অপরাধ ও ইভটিজিং প্রতিরোধে কঠোর নজরদারি ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, বেলকুচি থানার ওসি ইমাম জাফর, বেলকুচি প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এসময় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং ও ভেজালবিরোধী অভিযান জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। জনসেবা নিশ্চিত করতে সব দপ্তরের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status