ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
প্রাইম ব্যাংক ও অগ্নি সিস্টেমস'র মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 13 May, 2026, 4:09 PM

প্রাইম ব্যাংক ও অগ্নি সিস্টেমস'র মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক ও অগ্নি সিস্টেমস'র মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক পিএলসি-এর কাছ থেকে সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও টেকনোলজি কোম্পানি অগ্নি সিস্টেমস পিএলসি.। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে। 

এই চুক্তির আওতায় অগ্নি সিস্টেমস পিএলসি.-এর কর্মীরা মুনাফা ভিত্তিক স্যালারি অ্যাকাউন্ট করতে পারবেন, ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, লাইফস্টাইল সুবিধা, কাস্টমাইজড ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা এবং অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন ভোক্তাবান্ধব ব্যাংকিং পণ্য ও সেবা উপভোগ করবেন। এছাড়াও তারা প্রাইম ব্যাংকের ওমনি ডিজিটাল প্ল্যাটফর্ম 'প্রাইমপে' ব্যবহার করতে পারবেন, যার মাধ্যমে স্বয়ংক্রিয় ও নির্বিঘ্নে বেতন পরিশোধ করা সম্ভব হবে এবং কর্পোরেট লেনদেন হবে আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.'এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং অগ্নি সিস্টেমস পিএলসি.-এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ আব্দুস সালাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি.'র এসইভিপি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ; কমার্শিয়াল ব্যাংকিং ডিভিশনের এসভিপি মেহেদী জামান খান; ভিপি ও হেড অব পে-রোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস। এছাড়াও অগ্নি সিস্টেমস পিএলসি.-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন- ডিরেক্টর জিয়া শামসি; চিফ ফিনান্সিয়াল অফিসার মোঃ সাইফুল ইসলাম এফসিএ; হেড অব হিউম্যান রিসোর্স দোলন কৃষ্ণ উকিল; কোম্পানি সেক্রেটারি আল হেলাল মোঃ মওদুদ আহমেদ এফসিএস সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status