ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
ঈদযাত্রা: এক ঘণ্টায় ট্রেনের টিকেট শেষ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 13 May, 2026, 11:27 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 13 May, 2026, 12:15 PM

ঈদযাত্রা: এক ঘণ্টায় ট্রেনের টিকেট শেষ

ঈদযাত্রা: এক ঘণ্টায় ট্রেনের টিকেট শেষ

এবারও শতভাগ টিকেট বিক্রি হচ্ছে অনলাইনে। কোরবানির ঈদ সামনে রেখে ট্রেন যাত্রার অগ্রিম টিকেট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে; প্রথম দিনের টিকেট শেষে হয়ে গেছে এক ঘণ্টার মাধ্যে।

বুধবার ১৩ মে, বিক্রি হচ্ছে ২৩ মের ট্রেনের টিকেট। এবারও শতভাগ টিকেট বিক্রি হচ্ছে অনলাইনে।

এদিন সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকেট বিক্রি শুরু হয়। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকেট বিক্রি শুরু হবে।

ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. কবির উদ্দিন মোল্লা  বলেন, ২৩ মের পশ্চিমাঞ্চলের টিকেট সকাল ৯টার মধ্যে শেষ। দুপুরে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকেট বিক্রি শুরু হবে।

রেল কর্তৃপক্ষ বলছে, ঈদের আগে পাঁচ দিনের অগ্রিম টিকেট বিক্রি করা হবে।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের টিকেট মিলবে সকাল ৮টা থেকে। আর পূর্বাঞ্চলের টিকেট দুপুর ২টা থেকে বিক্রি হবে।

আর ঈদের পর ফিরতি যাত্রার টিকেট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। সেদিন থেকে ২৫ মে পর্যন্ত পর্যায়ক্রমে ৩১ মে থেকে ৪ জুনের ফিরতি টিকেট বিক্রি করা হবে।

একজন যাত্রী সর্বোচ্চ একবার টিকেট কিনতে পারবেন এবং একবারে সর্বোচ্চ চারটি টিকেট নিতে পারবেন। ঈদের অগ্রিম যাত্রার টিকেট ফেরতযোগ্য নয়।

যারা অনলাইনে টিকেট পাবেন না, তাদের জন্য যাত্রার দিন আসন সংখ্যার ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকেট কাউন্টার থেকে বিক্রি করা হবে।

যাত্রী ভোগান্তি কমাতে এবার ৫ জোড়া বিশেষ ট্রেন এবং কোরবানির পশু পরিবহনে দুটি ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন চালানো হবে।

ক্যাটল ট্রেন দুটি ২২ ও ২৩ মে চলাচল করবে। ট্রেন দুটি দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর বাজার থেকে ছেড়ে কমলাপুর, তেজগাঁও ও ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে আসবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status