|
সরিষাবাড়ীতে গলায় লিচুর বিচি আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু
মোঃ জাহিদুল হাসান, সরিষাবাড়ী
|
![]() সরিষাবাড়ীতে গলায় লিচুর বিচি আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু সোমবার (১১ মে) রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত ইয়াসিন ওই গ্রামের শাহীন মিয়ার ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত একটি লিচুর বিচি ইয়াসিনের গলায় আটকে যায়। এতে সে হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হলে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী জানান, রাত ১০টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। ইয়াসিনের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
