ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
ভাঙা সেতুতে ছয় বছরের দুর্ভোগে সরিষাবাড়ীর ২০ গ্রামের মানুষ
মোঃ জাহিদুল হাসান, সরিষাবাড়ী
প্রকাশ: Saturday, 9 May, 2026, 2:29 PM
সর্বশেষ আপডেট: Saturday, 9 May, 2026, 2:46 PM

ভাঙা সেতুতে ছয় বছরের দুর্ভোগে সরিষাবাড়ীর ২০ গ্রামের মানুষ

ভাঙা সেতুতে ছয় বছরের দুর্ভোগে সরিষাবাড়ীর ২০ গ্রামের মানুষ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের সোয়াকোর গ্রামের ঝিনাই নদীর ওপর নির্মিত একটি সেতুর মাঝের অংশ ভেঙে যাওয়ায় প্রায় ছয় বছর ধরে চরম দুর্ভোগে রয়েছেন অন্তত ২০ গ্রামের মানুষ। সেতুটি অচল হয়ে পড়ায় শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ স্থানীয় বাসিন্দাদের নিত্যদিনের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সেতুটি ভাঙ্গার প্রধান কারণ হিসেবে দেখা হয়েছে অবৈধ ভাবে বালু উত্তোলন।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) ২০০৩-২০০৪ অর্থবছরে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ২০০ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণের কাজ শুরু করে। ২০০৬ সালে নির্মাণ কাজ শেষ হওয়ার পর এটি কামরাবাদ ইউনিয়নসহ আশপাশের প্রায় ২০ গ্রামের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

কিন্তু ২০২০ সালের ভয়াবহ বন্যায় সেতুর মাঝের চারটি পিলার ধসে পড়ে এবং প্রায় ৬০ মিটার অংশ নদীতে ভেঙে যায়। এরপর থেকে সেতুটি পুরোপুরি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে নদীর দুই পাড়ের জনপদের মধ্যে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ভাঙা সেতুতে ছয় বছরের দুর্ভোগে সরিষাবাড়ীর ২০ গ্রামের মানুষ

ভাঙা সেতুতে ছয় বছরের দুর্ভোগে সরিষাবাড়ীর ২০ গ্রামের মানুষ

সেতুটি অচল থাকায় স্থানীয় শিক্ষার্থীরা সময়মতো স্কুল-কলেজে যেতে পারছে না। কৃষকরা তাদের উৎপাদিত ফসল দ্রুত বাজারজাত করতে না পারায় ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। জরুরি প্রয়োজনে রোগী পরিবহনেও চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে এলাকাবাসীকে।

স্থানীয় বাসিন্দারা জানান, সেতুটি দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণের দাবিতে বহুবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ লাঘবে দ্রুত সেতুটি পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হোক, যাতে দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান ঘটে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status