|
গাজীপুরে বাড়ছে হাম রোগীর সংখ্যা, তাজউদ্দিন মেডিকেলে ভর্তি ৬৫৭
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে বাড়ছে হাম রোগীর সংখ্যা, তাজউদ্দিন মেডিকেলে ভর্তি ৬৫৭ শনিবার (৯ মে ২০২৬) হাসপাতাল সূত্রে জানা যায়, জানুয়ারি থেকে অদ্যাবধি চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮১ জন রোগী। এ সময়ে হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১৮ জন রোগী। এর মধ্যে শিশু ১৭ জন এবং প্রাপ্তবয়স্ক ১ জন। একই সময়ে ছাড়পত্র পেয়েছেন ২ জন রোগী। গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বর্তমানে হাসপাতালটিতে হাম আক্রান্ত ৭৪ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই শিশু বলে জানা গেছে। ![]() গাজীপুরে বাড়ছে হাম রোগীর সংখ্যা, তাজউদ্দিন মেডিকেলে ভর্তি ৬৫৭ এদিকে স্বাস্থ্যসচেতন মহল বলছে, হাম প্রতিরোধে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। একই সঙ্গে নিয়মিত টিকাদান কর্মসূচি নিশ্চিত ও জনসচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
