|
রাঙ্গামাটিতে মাদক ও অপরাধবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী ও ৩ মাদকসেবী আটক
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
|
![]() রাঙ্গামাটিতে মাদক ও অপরাধবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী ও ৩ মাদকসেবী আটক অভিযানটি বুধবার (০৬ মে ২০২৬) তারিখে মাননীয় পুলিশ সুপার রাঙ্গামাটি পার্বত্য জেলা জনাব মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের নেতৃত্বে পরিচালিত হয়। অভিযানকালে রাত আনুমানিক ১১ টা ৩০ মিনিটে রাঙ্গামাটি সদর থানাধীন বক্ষব্যাধী হাসপাতালের সামনে থেকে মাদক ব্যবসায়ী মোঃ আজাদ হোসেন (২৩), পিতা মোঃ ফারুক, সাং আমানতবাগ ৯নং ওয়ার্ড, থানা কোতোয়ালি, এর কাছ থেকে ১০ (দশ) পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। এছাড়া একই অভিযানে তিনজন মাদকসেবীকেও আটক করা হয়। তারা হলেন— ১. সাব্বির সুলতান (২২), পিতা মোঃ এনামুল হক, সাং টিভি ক্লিনিক এলাকা, থানা রাঙ্গামাটি সদর ২. মোঃ জাহিদ (২৩), পিতা মোঃ খোকন, সাং টিভি ক্লিনিক এলাকা, থানা রাঙ্গামাটি সদর ৩. মোঃ ফারুক (২৪), পিতা মোঃ কবির হোসেন, সাং সদর কোর্ট (সোনালী ব্যাংকের পিছনে), থানা রাঙ্গামাটি সদর অভিযান চলাকালে স্থানীয় জনগণকে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতন করা হয় এবং এসব অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে। রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
