|
নরসিংদীতে পৃথক স্থান থেকে ৩টি মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
|
![]() নরসিংদীতে পৃথক স্থান থেকে ৩টি মরদেহ উদ্ধার নিহতের বাবা মোস্তু মিয়া জানান, গত বুধবার রাতে এশা নামাজের পর বন্ধুর ডাকে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি তার ছেলে আপন। সকালে খবর পান ধান ক্ষেতে তার ছেলের মরদেহ পড়ে আছে| অপরদিকে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মনোহরপুর এলাকার একটি বাসা হতে সাইফুল ইসলাম ভূইয়া (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মাধবদী থানা পুলিশ। তার শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকায় প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা| তবে জনদের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষ আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে। নিহত সাইফুল ইসলাম ভুঁইয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার গোপালদীর রামচন্দ্রদী গ্রামের সাফিজ উদ্দিন ভুঁইয়ার ছেলে। তিনি মনোহরপুর বোর্ড স্কুল সংলগ্ন তৌফিকুল ইসলামের বাড়িতে পরিবারে ভাড়া থাকতেন। এছাড়া ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের আমিরগঞ্জ রেলস্টেশন সংলগ্ন স্থান হতে অজ্ঞাত পরিচয় (৭০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ| নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক দিলিপ চন্দ্র সরকার জানান, তিনি ট্রেনের ধাক্কায় মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে| তার মুখমন্ডল ক্ষতবিক্ষত হয়ে যাওয়ায় স্থানীয়রা পরিচয় শনাক্ত করতে পারেননি। পরে পিবিআই তথ্যপ্রযুক্তির মাধ্যমে চেষ্টা করেও পরিচয় শনাক্ত হতে পারেনি।পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
