ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
রাজারহাটে অবৈধ মাছ শিকার রোধে মোবাইল কোর্টের অভিযান
রাজারহাটে অবৈধ মাছ শিকার রোধে মোবাইল কোর্টের অভিযান, জব্দ ১৯টি নিষিদ্ধ জাল
আসাদুর রহমান, রাজারহাট
প্রকাশ: Thursday, 7 May, 2026, 11:33 AM

রাজারহাটে অবৈধ মাছ শিকার রোধে মোবাইল কোর্টের অভিযান

রাজারহাটে অবৈধ মাছ শিকার রোধে মোবাইল কোর্টের অভিযান

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অবৈধ মৎস্য আহরণ বন্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার ০৬ মে  উপজেলার চাকিরপশার বিল এলাকায় পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চাকিরপশার বিলসহ আশপাশের জলাশয়ে ‘চায়না দুয়ারি জাল ফিক্সড ইঞ্জিন ব্যবহার করে অবৈধভাবে মাছ শিকার করা হচ্ছিল। এ ধরনের জাল ব্যবহারের ফলে মাছের স্বাভাবিক প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে এবং স্থানীয় জলাশয়ের মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়ছে। এ অভিযোগের ভিত্তিতেই প্রশাসন মাঠে নামে।

মোবাইল কোর্টের অভিযানে মোট ১৯টি নিষিদ্ধ জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি সামিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক, রাজারহাট থানা পুলিশের সদস্যরা এবং উপজেলা মৎস্য দপ্তরের সংশ্লিষ্ট কর্মচারীরা।

রাজারহাটে অবৈধ মাছ শিকার রোধে মোবাইল কোর্টের অভিযান

রাজারহাটে অবৈধ মাছ শিকার রোধে মোবাইল কোর্টের অভিযান

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি স্থানীয় জেলেদের সচেতন করতে বিভিন্ন কার্যক্রমও চালানো হবে। দেশের মৎস্যসম্পদ রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির উপরও গুরুত্বারোপ করা হচ্ছে বলে জানিয়েছেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status