ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
মিটিংয়ে ডেকে পরিচালক আমাকে বিকিনি পরে দেখাতে বলেন: ভারতীয় অভিনেত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 May, 2026, 11:21 AM

মিটিংয়ে ডেকে পরিচালক আমাকে বিকিনি পরে দেখাতে বলেন: ভারতীয় অভিনেত্রী

মিটিংয়ে ডেকে পরিচালক আমাকে বিকিনি পরে দেখাতে বলেন: ভারতীয় অভিনেত্রী

বলিউডে ফের আলোচনায় ‘কাস্টিং কাউচ’। এবার নিজের ক্যারিয়ারের শুরুর দিকের এক তিক্ত ও অস্বস্তিকর অভিজ্ঞতা শেয়ার করেছেন জনপ্রিয় অভিনেত্রী মাদালসা শর্মা। সম্প্রতি ‘দ্য মেল ফেমিনিস্ট’ পডকাস্টিংয়ে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মাত্র ১৯ বছর বয়সে এক নামকরা চলচ্চিত্র পরিচালকের কাছ থেকে তিনি সরাসরি কুপ্রস্তাব পেয়েছিলেন।

মাদালসা জানান, ক্যারিয়ারের শুরুতে এক পরিচিত পরিচালক তাকে সিনেমার মিটিংয়ের জন্য ডেকেছিলেন। শুরুতে তিনি বিষয়টিকে পেশাদার অডিশন মনে করলেও কথোপকথনের এক পর্যায়ে পরিস্থিতি মোড় নেয় ভিন্ন দিকে। পরিচালক জানতে চান, মাদালসা বিকিনি পরতে স্বচ্ছন্দ কি না।

মাদালসা বলেন, “আমি প্রথমে ভেবেছিলাম এটি হয়তো গল্পের কোনো প্রয়োজনে। আমি রাজি হয়েছিলাম, তবে জানতে চেয়েছিলাম গল্পের প্রেক্ষাপটে এর কোনো যৌক্তিকতা আছে কি না।”

কথোপকথনের এক পর্যায়ে পরিচালক অত্যন্ত আপত্তিকর দাবি করে বসেন। মাদালসার ভাষ্যমতে, “পরিচালক দেখতে চেয়েছিলেন আমি বিকিনি পরতে পারি কি না এবং তার সামনেই আমাকে বিকিনি পরে দেখাতে বলেন। তিনি দাবি করেন, তিনি আমার ‘শারীরিক ভাষা’ দেখতে চান।”


পরিচালকের এমন প্রস্তাবে দমে না গিয়ে তৎক্ষণাৎ নিজের অবস্থান পরিষ্কার করেন অভিনেত্রী। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, পেশাদার অভিনেত্রী হিসেবে ক্যামেরার সামনে চরিত্রের প্রয়োজনে যেকোনো পোশাক পরতে তার আপত্তি নেই, কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে দেখানোর জন্য তিনি তা করবেন না।

মাদালসা সেই পরিচালককে সোজাসুজি বলেন, “আপনি যদি আমার প্রতিভার ভিত্তিতে আমাকে সুযোগ দিতে চান, তবে দিন। না হলে আমি জানি দরজা কোন দিকে।” এরপরই তিনি সেই মিটিং ছেড়ে বেরিয়ে আসেন।

সাক্ষাৎকারে মাদালসা আরও জানান, পরে তিনি জানতে পেরেছিলেন যে ওই চরিত্রটি যে অভিনেত্রী পেয়েছিলেন, তার সঙ্গে সেই পরিচালকের ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছিল। ওই সময় এ নিয়ে বিনোদন পাতায় নানা প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল।

উল্লেখ্য, জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘অনুপমা’-তে ‘কাব্য’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান মাদালসা শর্মা। রূপালী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার এই সেমি-নেগেটিভ চরিত্রটি দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status