ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিতে গাজীপুরে বিশাল সমাবেশ
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Saturday, 2 May, 2026, 11:05 AM

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিতে গাজীপুরে বিশাল সমাবেশ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিতে গাজীপুরে বিশাল সমাবেশ

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গাজীপুর মহানগরে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল শ্রমিক সমাবেশ। মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শুক্রবার (১মে২০২৬) মহানগরীর ভোগড়া বাইপাস মোড়ে আয়োজিত এ সমাবেশে শ্রমিকদের অধিকার, সম্মান ও ন্যায্য দাবি নিয়ে জোরালো বক্তব্য উঠে আসে।

সমাবেশে মহানগর সভাপতি মুহাম্মদ হোসেন আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি হাসিবুল হাসান হাসিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন, কেন্দ্রীয় শ্রমিক নেতা কবির আহমেদ এবং মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান।

এছাড়া মনসুর আহমেদ, আসাদুজ্জামান ও আশরাফ আলী কাজলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মানবসম্পদই একটি দেশের সবচেয়ে বড় শক্তি। শ্রমিকদের যথাযথ মূল্যায়ন ও সম্মান নিশ্চিত করা গেলে জাতি উন্নতির পথে দ্রুত এগিয়ে যেতে পারে।” তিনি আক্ষেপ করে উল্লেখ করেন, দেশের প্রায় ৮০ শতাংশ শ্রমজীবী মানুষ এখনও সঠিক মূল্যায়ন থেকে বঞ্চিত, যার ফলে জাতীয় সম্পদের বড় অংশ একটি ক্ষুদ্র গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, বিদেশে শ্রমিকদের দক্ষতা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন থাকায় প্রতিবছর বিপুল সংখ্যক মানুষ দেশের বাইরে পাড়ি জমাচ্ছেন। এই প্রবণতা রোধে দেশে শ্রমিকবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা জরুরি।

সমাবেশে বক্তারা বলেন, গাজীপুরের মতো শিল্পঘন এলাকায় শ্রমিকদের জন্য নিরাপদ ও সহায়ক কর্মপরিবেশ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার হওয়া উচিত ছিল। একই সঙ্গে শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবি বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফভিত্তিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status