ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
চরভদ্রাসনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উদযাপন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 May, 2026, 10:55 AM

চরভদ্রাসনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উদযাপন

চরভদ্রাসনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উদযাপন

“প্রতিটি শ্রমজীবী মানুষের অধিকার অক্ষুণ্ণ থাকুক, দূর হোক সকল বৈষম্য”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

শুক্রবার (০১ মে ২০২৬) সকাল থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুরাইয়া মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি মো. অহিদুজ্জামান মোল্যা, যুবদলের সভাপতি মোজাফ্ফর হোসেন জাফর, শ্রমিকদলের সভাপতি মো. শেখ আসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বৈষম্যহীন সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা রাষ্ট্র ও সমাজের সকলের দায়িত্ব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status