ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
টঙ্গীতে ডিবি পুলিশের ওপর হামলা, সাউন্ড গ্রেনেডে নিয়ন্ত্রণ পৃথক, অভিযানে আটক ২৮
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 April, 2026, 3:47 PM

টঙ্গীতে ডিবি পুলিশের ওপর হামলা, সাউন্ড গ্রেনেডে নিয়ন্ত্রণ পৃথক, অভিযানে আটক ২৮

টঙ্গীতে ডিবি পুলিশের ওপর হামলা, সাউন্ড গ্রেনেডে নিয়ন্ত্রণ পৃথক, অভিযানে আটক ২৮

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার মুখে পড়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হওয়ারও খবর পাওয়া গেছে।

পুলিশ সূত্র জানায়, বুধবার (২৯এপ্রিল) দিনগত রাতে টঙ্গী পূর্ব থানার কেরানীরটেক এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী রুনা বেগমের বাসার সামনে অভিযান পরিচালনা করে ডিবি। এ সময় হঠাৎ ১০-১২ জনের একটি দল পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ডিবি দক্ষিণ বিভাগের সহকারী কমিশনার আছাবুর রহমানের টিমের দুই সদস্য গুরুতর আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আত্মরক্ষার্থে পুলিশ চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়।

এদিকে একই রাতে টঙ্গী পশ্চিম থানার হাজী মাজার বস্তি এলাকায় পৃথক আরেকটি অভিযানে আরও ২১ জন মাদক ব্যবসায়ী ও সেবীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসাইন জানান, “বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status