ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
গুণগত মানের শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 27 April, 2026, 10:00 PM

গুণগত মানের শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

গুণগত মানের শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

গুণগত মানের শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সরকার। জানালেন  শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষামন্ত্রীর সাথে তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিনিধি দলের সাক্ষাত কালে মন্ত্রী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়েছে বলে জানান।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে তুরস্কের  রাষ্ট্রদূত রমিস সেন এবং মালয়েশিয়ার হাই কমিশনার  মোহাম্মদ সুহাদা ওথমেন সৌজন্য সাক্ষাৎ করেন।

সোমবার ২৭ এপ্রিল, মন্ত্রণালয়ের অফিস কক্ষে বৈঠক দুটি অনুষ্ঠিত হয়। বৈঠকে তুরস্ক ও মালয়েশিয়ার সাথে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

বৈঠককালে তুরস্কের রাষ্ট্রদূত দু’দেশের দীর্ঘ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের সাথে তুরস্কের শিক্ষা, ব্যবসাসহ বিভিন্ন বিষয়ে অত্যন্ত দৃঢ় সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের ক্ষেত্র আরো বিস্তৃত করার সুযোগ রয়েছে। তুরস্ক দুই দেশের বিদ্যমান ব্যবসার প্রসার এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সম্পর্ক আরো সম্প্রসারণ করতে ইচ্ছুক।

এসময় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জানান, সরকার গুণগত মানের শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে উক্ত দেশ গুলোর সমন্বিত কার্যক্রম এগিয়ে গেলে শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে। ভবিষ্যতে বাংলাদেশ,তুরস্ক ও মালয়েশিয়ার  মধ্যে সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওথমেন এর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে মন্ত্রীর দ্বিতীয় সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। 

সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, শিক্ষার উন্নয়নে মালয়েশিয়া সারাবিশ্বে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। তাদের এই অভিজ্ঞতা বাংলাদেশেও কাজে লাগানোর সুযোগ রয়েছে। 

মালয়েশিয়ার হাইকমিশনার দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status