ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
উখিয়ায় প্রশাসনের অভিযানে সরলো যানজটের বাধা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 27 April, 2026, 6:31 PM

উখিয়ায় প্রশাসনের অভিযানে সরলো যানজটের বাধা

উখিয়ায় প্রশাসনের অভিযানে সরলো যানজটের বাধা

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং বাজারে দীর্ঘদিনের তীব্র যানজট নিরসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত একটানা পরিচালিত এ অভিযানে সড়কের দুই পাশে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ফলে দীর্ঘদিনের ভোগান্তিতে থাকা সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।

অভিযানে নেতৃত্ব দেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা। তাকে সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা। এসময় উখিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, স্কাউট সদস্য, রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান, বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় জনগণ সক্রিয়ভাবে অংশ নিয়ে প্রশাসনকে সহায়তা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা জানান, উচ্ছেদ পরবর্তী সময়ে পুনরায় যেন অবৈধ দখল সৃষ্টি না হয়, সে লক্ষ্যে বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি রাজাপালং চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়মিত নজরদারি জোরদারের নির্দেশ প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, শুধুমাত্র উচ্ছেদ অভিযান কোনো স্থায়ী সমাধান নয়; কুতুপালং বাজারের যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ও বাজার ব্যবস্থাপনা কমিটির কঠোর মনিটরিং অত্যাবশ্যক। একইসঙ্গে অভিযানে সহযোগিতা করায় স্থানীয় জনগণ, সাংবাদিক ও সচেতন মহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

প্রশাসন মনে করে, বাজার ব্যবস্থাপনা কমিটিগুলোকে জবাবদিহিতার আওতায় এনে নিয়মিত তদারকি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে অবৈধ দখল ও যানজট নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status