ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
সাংবাদিক ইউনিয়ন ফেনীর নির্বাচনে সিদ্দিক আল মামুন -সভাপতি ও জসিম ফরায়েজী-সাধারণ সম্পাদক নির্বাচিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 26 April, 2026, 4:35 PM

সাংবাদিক ইউনিয়ন ফেনীর নির্বাচনে সিদ্দিক আল মামুন -সভাপতি ও জসিম ফরায়েজী-সাধারণ সম্পাদক নির্বাচিত

সাংবাদিক ইউনিয়ন ফেনীর নির্বাচনে সিদ্দিক আল মামুন -সভাপতি ও জসিম ফরায়েজী-সাধারণ সম্পাদক নির্বাচিত

উৎসবমুখর পরিবেশে ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে সাংবাদিক ইউনিয়ন ফেনীর ২০২৬ -২০২৯ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে ছিদ্দিক আল মামুন এবং সাধারণ সম্পাদক পদে জসিম উদ্দিন ফরায়েজী নির্বাচিত হয়েছেন।

​শনিবার (২৫ এপ্রিল) শহরের রাজাঝির দিঘির পাড়স্থ ইউনিয়ন কার্যালয়ে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট নির্বাচন কমিশন প্রধান মনির উদ্দিন 

সভাপতি পদে ছিদ্দিক আল মামুন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আবদুল্লাহকে পরাজিত করেন। সাধারণ সম্পাদক পদে জসিম উদ্দিন ফরায়েজী বিজয়ী হয়েছেন; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কনক চন্দ্র বনিক ও মিজানুর রহমান।

​কমিটির অন্যান্য পদে বিজয়ীরা হলেন— সহ-সভাপতি পদে মো. ওমর ফারুক, সহ-সাধারণ সম্পাদক পদে মোয়াজ্জেম হোসেন মালদার, কোষাধ্যক্ষ পদে মুহাইমিন উদ্দিন সাইমুন, সাংগঠনিক সম্পাদক পদে নুর হোসেন এবং প্রচার সম্পাদক পদে মোহাম্মদ হারুন। এছাড়া কার্যকরি কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তানজিদ উদ্দিন শুভ ও শহীদুল ইসলাম (শাহ শহীদ)।

এর আগে সকালে শহরের ফুড গার্ডেন রেস্টুরেন্টে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে ও সহ-সভাপতি ওমর ফারুকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহিন। সভাটি উদ্বোধন করেন বিএফইউজে মহাসচিব সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরী।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে দপ্তর সম্পাদক আবু বকর, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খাঁন নয়নসহ স্থানীয় রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা সুস্থ ধারার সাংবাদিকতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় নবনির্বাচিত কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status