|
প্রাইম ব্যাংক ও ওপেক ফান্ডের মধ্যে ৩০ মিলিয়ন ডলারের লোন চুক্তি
নতুন সময় ডেস্ক
|
![]() প্রাইম ব্যাংক ও ওপেক ফান্ডের মধ্যে ৩০ মিলিয়ন ডলারের লোন চুক্তি চুক্তি অনুযায়ী, ওপেক ফান্ড প্রাইম ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটকে এই টার্ম লোন সুবিধা প্রদান করবে। ঋণের প্রাথমিক মেয়াদ এক বছর, যা প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ তিন বছর পর্যন্ত বাড়ানো যাবে। এই অর্থায়ন প্রাইম ব্যাংকের বাণিজ্য অর্থায়ন পোর্টফোলিওকে শক্তিশালী করবে এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে দেশের ব্যবসাগুলোকে স্থিতিশীল সহায়তা প্রদান করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ওপেক ফান্ডের প্রেসিডেন্ট ড. আব্দুলহামিদ আলখালিফা সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এ প্রসঙ্গে ওপেক ফান্ডের প্রেসিডেন্ট ড. আব্দুলহামিদ আলখালিফা বলেন, 'বাংলাদেশে এমএসএমই ও কৃষিভিত্তিক ব্যবসাগুলো কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু এখনো অনেক প্রতিষ্ঠান বাণিজ্য অর্থায়নে সীমাবদ্ধতার সম্মুখীন। প্রাইম ব্যাংকের সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে, রপ্তানি বৈচিত্র্য আনবে এবং দেশের বেসরকারি খাতকে আরও শক্তিশালী করবে। এই ঋণ আমাদের দীর্ঘদিনের সহযোগিতার ধারাবাহিকতা এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধির প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন।' প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ফায়সাল রহমান বলেন, 'ওপেক ফান্ডের সঙ্গে এই কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। তিন বছর পর্যন্ত বর্ধিতযোগ্য এই টার্ম লোন আমাদের গ্রাহকদের বাণিজ্য অর্থায়নের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে এই সহযোগিতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ওপেক ফান্ডের এই সমর্থন প্রাইম ব্যাংকের সুশাসন, কার্যকর সক্ষমতা এবং দেশের অর্থনীতিতে অবদান রাখার লক্ষ্যের প্রতি তাদের আস্থার প্রতিফলন।'
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের ১৬ বছর পূর্তি ও দীপাবলি উদ্যাপন
বিয়ের খবর দিলেন পারশা মাহজাবিন, ফুল দিয়ে ঢাকলেন বরের মুখ
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, চূড়ান্ত তালিকা যেখানে পাওয়া যাবে
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সমিতির প্রশাসনিক পর্ষদের পূর্ণ সদস্য নির্বাচিত অধ্যাপক ড. এম. আর. কবির
আবুধাবিতে দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম
ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের মটর ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার! নেপথ্যে কারা?
