|
যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
নতুন সময় প্রতিনিধি
|
![]() যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল কোতয়ালী মডেল থানাধীন চুড়ামনকাটি ইউনিয়নের মুজাহিদ ভিলার সামনে অভিযান চালানো হয়। সেখানে চুড়ামনকাটি-চৌগাছা সড়কের দক্ষিণ পাশ থেকে মিরাজকে আটক করেন অধিদপ্তরের সদস্যরা। এসময় তার কাছ থেকে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।অভিযানের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোছা. রাফিজা খাতুন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।এ ঘটনায় উপপরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জেলায় মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অনলাইন জুয়ার টাকা জোগাতে নাহিদা হত্যার প্রতিবাদে ধামরাই সেন্ট্রাল স্কুল পরিবারের মানববন্ধন
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ভোটের হিসাব মনে করিয়ে দিলেন আবু আশফাক, বিএনপির ওপর ভর করেই তাদের আসন প্রাপ্তি
দুধকুমারে বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্য, ঝুঁকিতে কোটি টাকা বাঁধ, উদ্বিগ্ন স্থানীয়রা
