ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 26 April, 2026, 3:16 PM

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃত্যু হয়েছে। রেললাইনের পাশে তার বিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

রোববার (২৬ এপ্রিল) ভোরে উপজেলার কাওরাইদ ইউনিয়নের গুনিয়াকুড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনের কাওরাইদ রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে ৩৪২/২ নম্বর রেল পিলার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে তারা কাওরাইদ রেলওয়ে স্টেশন মাস্টারকে বিষয়টি অবহিত করেন। পরে স্টেশন কর্তৃপক্ষ রেলওয়ে পুলিশকে খবর দেয়।

প্রত্যক্ষদর্শী জাকির মোড়ল জানান, সকালে মোটরসাইকেলে কাওরাইদ থেকে শ্রীপুর যাওয়ার পথে তিনি রেললাইনের পাশে ওই যুবকের মরদেহ দেখতে পান। পরে স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়ে বিষয়টি সংশ্লিষ্টদের জানান।

কাওরাইদ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. আল আমিন বলেন, সকাল সাড়ে সাতটার দিকে বলাকা কমিউটার ট্রেন পার হওয়ার পর স্থানীয়রা দুর্ঘটনার বিষয়টি তাদের জানান। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

এ বিষয়ে জয়দেবপুর জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) কাইয়ূম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status