ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
মাদারগঞ্জে এসএসসি পরিক্ষায় শিক্ষকদের ভুলে অনিশ্চয়তায় শিক্ষার্থীর ভবিষ্যৎ
আশিকুর রহমান, মাদারগঞ্জ
প্রকাশ: Sunday, 26 April, 2026, 3:09 PM

মাদারগঞ্জে এসএসসি পরিক্ষায় শিক্ষকদের ভুলে অনিশ্চয়তায় শিক্ষার্থীর ভবিষ্যৎ

মাদারগঞ্জে এসএসসি পরিক্ষায় শিক্ষকদের ভুলে অনিশ্চয়তায় শিক্ষার্থীর ভবিষ্যৎ

জামালপুরের মাদারগঞ্জে এসএসসি পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা ও সমন্বয়হীনতার অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে। নিয়মিত পরীক্ষার্থী হওয়া সত্ত্বেও এক শিক্ষার্থীকে অনিয়মিত পরীক্ষার্থীর প্রশ্নপত্র দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে প্রশ্নপত্র পরিবর্তন করা হলেও ওএমআর (OMR) শিট সংশোধন না করায় ওই শিক্ষার্থীর ফলাফল ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।

ঘটনাটি ঘটে উপজেলার ঘুঘুমারী এমএকেএইচএস (২৪৭) পরীক্ষাকেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার দিন। ভুক্তভোগী তহুরা জান্নাত ফাইজা মহিষবাথান আর.এম উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থী। তার রোল নম্বর ২৩৭৯৪৮।

অভিযোগ সূত্রে জানা যায়, পরীক্ষা শুরুর পর দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শকরা ভুলবশত ফাইজার হাতে নিয়মিত শিক্ষার্থীদের প্রশ্নপত্রের পরিবর্তে অনিয়মিত শিক্ষার্থীদের বহুনির্বাচনি (MCQ) প্রশ্নপত্র তুলে দেন। কিছু সময় পর বিষয়টি বুঝতে পেরে শিক্ষার্থী ফাইজা তা দায়িত্বরত শিক্ষকদের অবগত করেন। পরে শিক্ষকরা ভুল স্বীকার করে প্রশ্নপত্র পরিবর্তন করে দিলেও সংশ্লিষ্ট ওএমআর শিটটি পরিবর্তন বা সংশোধন করেননি বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শিক্ষার্থীর পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। ফাইজার বাবা মো. আসলাম ইকবাল বলেন, “আমার মেয়ে নিয়মিত পরীক্ষার্থী। কিন্তু তাকে অনিয়মিতের প্রশ্ন দেওয়া হয়। পরে প্রশ্ন পাল্টে দিলেও ওএমআর শিট ঠিক করা হয়নি। এতে ফলাফলে জটিলতা তৈরি হতে পারে।”

তিনি আরও জানান, বিষয়টির প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পরীক্ষার সার্বিক দায়িত্ব উপজেলা নির্বাহী অফিসারের ওপর ন্যস্ত। অভিযোগ পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখবেন। শিক্ষা অফিসে অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে জানতে উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status