|
বহু বছর পর গাজীপুরে ফুটবল উন্মাদনা: বরকত স্টেডিয়ামে মোহামেডানের জয়, ম্যাচ শেষে উত্তেজনা
নতুন সময় প্রতিনিধি
|
![]() বহু বছর পর গাজীপুরে ফুটবল উন্মাদনা: বরকত স্টেডিয়ামে মোহামেডানের জয়, ম্যাচ শেষে উত্তেজনা দীর্ঘদিন পর গাজীপুরে বড় ধরনের ফুটবল আয়োজন হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। খেলা শুরুর আগ থেকেই দর্শকরা স্টেডিয়ামে ভিড় করতে থাকেন এবং পুরো ম্যাচজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। স্থানীয় দর্শক ও ক্রীড়াপ্রেমীরা বলেন, যুবসমাজকে সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হলে তরুণরা মাদক, জুয়া ও মোবাইল গেমসের আসক্তি থেকে দূরে থাকবে। ![]() বহু বছর পর গাজীপুরে ফুটবল উন্মাদনা: বরকত স্টেডিয়ামে মোহামেডানের জয়, ম্যাচ শেষে উত্তেজনা আয়োজকরা জানান, তৃণমূল পর্যায়ে ফুটবলকে জনপ্রিয় করতে এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে এমন আয়োজন অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত ৩–১ গোলের ব্যবধানে জয় পায় মোহামেডান এসসি লিমিটেড। তবে খেলা শেষে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরাজিত দলের এক কর্মকর্তা রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তার উপর চড়াও হন এবং ক্ষোভ প্রকাশ করে রেফারির উদ্দেশে জুতা প্রদর্শন করেন ও বোতল নিক্ষেপ করেন। এ ঘটনায় মাঠে কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পুলিশের তৎপরতায়। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
