|
ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলী অপহরণ মুক্তিপণ না দিলে হত্যার হুমকি
আজিজুর রহমান রাজু
|
![]() ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলী অপহরণ মুক্তিপণ না দিলে হত্যার হুমকি বুধবার (২২ এপ্রিল) সকাল আনুমানিক ৬টার দিকে, ঈদগাঁও থেকে ঈদগড় যাওয়ার পথে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নিজ গন্তব্যে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীরা পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং মুক্তিপণ না দিলে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্বজনরা তার দ্রুত উদ্ধারের দাবি জানান। এ বিষয়ে ঈদগড় পুলিশ ফাঁড়ির এসআই খুর্শেদ আলম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অপহৃতকে উদ্ধারে অভিযান চালাচ্ছে। অন্যদিকে, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “অপহরণের পরপরই আমরা সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছি। অপহৃতকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে জবাবে তিনি আরও বলেন, সাততারা হিমছড়ি এলাকা ছেড়ে পানেরছড়ায় হঠাৎ ডাকাতি কার্যক্রম শুরুর পেছনে কোনো বিশেষ কারণ আছে কিনা, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, ঈদগড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, এই সড়কে দীর্ঘদিন ধরেই ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটছে। আজ একজন জনপ্রতিনিধি নিজেই অপহরণের শিকার হওয়ায় এটি অত্যন্ত দুঃখজনক। সকাল থেকেই তারা বিষয়টি নিয়ে কাজ করছেন বলে জানান তিনি। স্থানীয়রা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন,এই সড়ক এখন আতঙ্কের রুটে পরিণত হয়েছে। দিনের আলোতেও যদি জনপ্রতিনিধি নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
