|
ময়মনসিংহে কলেজ ছাত্র ইকবাল হত্যায় ৭ জনের মৃত্যুদণ্ড
নতুন সময় প্রতিনিধি
|
![]() ময়মনসিংহে কলেজ ছাত্র ইকবাল হত্যায় ৭ জনের মৃত্যুদণ্ড মঙ্গলবার বিকালে আসামিদের উপস্থিতিতে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ রায় ঘোষণা করেন বলে বাদী পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জানান। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- উপজেলার কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামের আসিফ রানা, গোলাম হোসেন, আব্দুল হেলিম, মোহাম্মদ আলী, ফরিদ আহম্মেদ, ইউনুছ আলী এবং শামছুল হক। এ ছাড়া এই মামলায় খালেদা আক্তার এবং রেহেনা খাতুনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড; অনাদায়ে এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার বরাতে আইনজীবী বলেন, ২০২১ সালের ৩১ মে রাত ১১টা পর তারাকান্দার পলাশকান্দা গ্রাম থেকে নিখোঁজ হন ময়মনসিংহের রুমডো ইনস্টিটিউড অব মডার্ন টেকনোলজির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শাহীনুর আলম ওরফে ইকবাল (১৯)। তখন তার বড় ভাই ইঞ্জিনিয়ার মো. সেলিম মিয়া বাদী হয়ে তারাকান্দা থানা অজ্ঞাতদের নামে মামলা করেন। ৫ জুন পুলিশ বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংক থেকে ইকবালের মরদেহ উদ্ধার করে। এ মামলায় আসামি আব্দুল হেলিম ও খালেদা আক্তার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তাদের স্বীকারোক্তিতে উঠে আসে আরও সাতজনের নাম। রায়ে সন্তোষ প্রকাশ করে মামলার বাদী ইঞ্জিনিয়ার সেলিম মিয়া বলেন, পুলিশ ও আইনজীবীদের নিঃস্বার্থ সহযোগিতার কারণে এমন রায় এসেছে। দ্রুত রায় কার্যকরের দাবি জানান তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
