ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 19 April, 2026, 8:52 PM

রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের

রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের

নির্মাণাধীন একটি ভবনের ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রীকান্ত রায় (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার(১৯ এপ্রিল) সকালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজার সংলগ্ন পাটিহাটি এলাকায় আনোয়ার হোসেনের বাড়িতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রীকান্ত রায় ঠাকুরগাঁও সদর উপজেলার সিন্ধুনা কোনপাড়া গ্রামের অষ্টম রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীকান্ত নির্মাণাধীন ভবনের ছাদের শাটারিং খুলছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি সেফটি ট্যাংকে পড়ে যান। ট্যাংকের ভেতরে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার উপ-পরিদর্শক নিতাই জানান, নিহতের স্বজনরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তাদের কোনো অভিযোগ না থাকায় লিখিত আবেদনের ভিত্তিতে মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status