ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামের নগেশ্বরীতে স্কুল ছাত্রকে বলাৎকার মামলায় অ‌ভিযুক্ত শিক্ষককে খুঁজ‌ছে পু‌লিশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 18 April, 2026, 9:25 PM

কুড়িগ্রামের নগেশ্বরীতে স্কুল ছাত্রকে বলাৎকার মামলায় অ‌ভিযুক্ত শিক্ষককে খুঁজ‌ছে পু‌লিশ

কুড়িগ্রামের নগেশ্বরীতে স্কুল ছাত্রকে বলাৎকার মামলায় অ‌ভিযুক্ত শিক্ষককে খুঁজ‌ছে পু‌লিশ

কুড়িগ্রামের নগেশ্বরীর আনছারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং উপজেলার  তালেপের হাট সৃষ্টি পাবলিক মডেল স্কুলের পরিচালক ফারুক হোসেন(৪২) কে তারই বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রকে বলৎকারের মামলায় খুঁজছে পুলিশ।

মামলায় অভিযুক্ত শিক্ষক ফারুক হোসেন গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছে বলে জানা গেছে। ফারুক হোসেন উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটি নাওডাঙ্গা তালেপেরহাট গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, ফারুক হোসেন গত ২৯ মার্চ রাতে ভুক্ত‌ভোগী ছাত্রকে কৌশলে নিজ বাড়িতে সঙ্গে নিয়ে গিয়ে বলৎকার করে। সে সময় শিক্ষকের বাড়িতে কেউ ছিলো না।
 পরদিন ভোরে ছাত্রটিকে অসুস্থ অবস্থায় স্কুলের আবাসিকে রেখে অভিযুক্ত শিক্ষক সেখান থেকে চলে যায়। পরে ছাত্রটি পরিবারের সঙ্গে যোগাযোগ করে বাড়িতে ফিরে পুরো বিষয়টি জানালে ছাত্রটির বাবা থানায় গিয়ে মামলা করেন।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক এর আগেও এমন অনৈতিক আচরণের সঙ্গে জড়িত ছিলো। ভুক্তভোগী পরিবারের দাবি, মামলা তুলে নিতে তাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তারা দ্রুত অভিযুক্তের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এ বিষ‌য়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান জানান, অভিযোগটি তদন্তে সহকারী শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। পরীক্ষা শেষে প্রতিবেদন জমা দেওয়া হবে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ কাজ করছে। তবে এখনো তার অবস্থান শনাক্ত করা যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status