ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
নাঙ্গলকোটে প্রয়াত এডভোকেট সালেহ উদ্দিন খন্দকারের জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 18 April, 2026, 9:28 PM

নাঙ্গলকোটে প্রয়াত এডভোকেট সালেহ উদ্দিন খন্দকারের জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

নাঙ্গলকোটে প্রয়াত এডভোকেট সালেহ উদ্দিন খন্দকারের জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী সাবেক আমীর প্রবীণ রাজনীতিবিদ, বিশিষ্ট আইনজীবী প্রয়াত এডভোকেট এ.জে.এম সালেহ উদ্দিন খন্দকারের জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শনিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।

প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াছিন আরাফাত।


নাঙ্গলকোট উপজেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার ও পৌরসভা সেক্রেটারি এডভোকেট আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,মরহুম সাহেল উদ্দিন খন্দকারের সুযোগ্য সন্তান ব্যারিস্টার সাইম উদ্দিন খন্দকার, নাঙ্গলকোট উন্নয়ন ফোরাম সভাপতি ড.দেলোয়ার হোসাইন, এনসিপি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন, পৌরসভা জামায়াত আমীর হারুনুর রশিদ, মরহুমের কনিষ্ঠ সন্তান মানবিক ডাক্তার নুর উদ্দিন খন্দকার হাবীব,সাবেক উপজেলা আমীর মাষ্টার আব্দুল করিম,বৃহত্তর রায়কোট ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মাওলানা জাফর আহমেদ মজুমদার, উপজেলা নায়েবে আমীর মাওলানা ইউসুফ আলী,সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান,উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা ওমর ফারুক মিয়াজী,লাকসাম পৌরসভা জামায়াতে ইসলামী নায়েবে আমীর মাষ্টার শাহ আলম, উপজেলা জামায়াতে ইসলামী মজলিশে শূরা সদস্য ইন্জিনিয়ার শাহ জাহান, মাওলানা তোফাজ্জল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন,নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আজাদ, পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, মক্রবপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু, উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ কমিশনার, উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, সদস্য সচিব কামারুজ্জামান টিপু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, শেহাব উদ্দিন খন্দকার, কাজী ফয়সাল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সদস্য মিজানুর রহমান, পৌরসভা বিএনপি নেতা মাছুম বিল্লাহ-সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে মরহুম সালেহ উদ্দিন খন্দকারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত করা হয়।মুনাজাত পরিচালনা করেন তিলিপ দরবারের পীর মাওলানা রুহুল আমীন সিদ্দিকী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status