|
কালিয়াকৈরের ফুলবাড়িয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
|
![]() কালিয়াকৈরের ফুলবাড়িয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, রতনপুর রেলব্রিজ থেকে সুরিচালা এবং মকসবিল থেকে তুরাগ নদী পর্যন্ত খাল পুনঃখনন করা হবে। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ফুলবাড়িয়া এলাকায় গোয়ালিয়া নদী থেকে শিমুলিয়াপাড়া পর্যন্ত খাল পুনঃখনন কাজেরও উদ্বোধন করা হয়েছে। আয়োজকরা জানান, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং স্থানীয় কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি প্রকল্পটির মাধ্যমে অসচ্ছল মানুষের জন্য অস্থায়ী কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
স্বামীর পরকীয়া নিয়ে কলহ: আলফাডাঙ্গায় প্রবাসী পত্নীর আত্নহত্যা
নাঙ্গলকোটে প্রয়াত এডভোকেট সালেহ উদ্দিন খন্দকারের জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
কুড়িগ্রামের নগেশ্বরীতে স্কুল ছাত্রকে বলাৎকার মামলায় অভিযুক্ত শিক্ষককে খুঁজছে পুলিশ
এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান
