|
অস্ট্রেলিয়া থেকে ৬৫ হাজার টন এলএনজি নিয়ে মহেশখালীতে গ্রিসের জাহাজ, আরেকটি আসছে শনিবার
নতুন সময় প্রতিবেদক
|
![]() অস্ট্রেলিয়া থেকে ৬৫ হাজার টন এলএনজি নিয়ে মহেশখালীতে গ্রিসের জাহাজ, আরেকটি আসছে শনিবার দণ্ডপ্রাপ্ত বাচা মিয়া (৬০) নামে ওই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক। পরে তাকে কারাগারে পাঠানো হয়। উপজেলা প্রশাসন জানায়, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাচা মিয়া তালগাছ থেকে বাবুই পাখির অন্তত ২৭টি বাসা কেটে নিচে ফেলে দিয়েছেন। এতে বাসাগুলোতে থাকা প্রায় ২৫টি সদ্যজাত ছানা মারা যায় এবং বেশ কিছু ডিম নষ্ট হয়। ইউএনও মেহেদী হাসান ফারুক ঢাকা পোস্টকে বলেন, বাবুই পাখি হত্যার অভিযোগ পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে যাই। সেখানে বাচা মিয়া নামে এক ব্যক্তি ধান খেয়ে ফেলার কথা বলে ২৭টি বাবুই পাখির বাসা তাল গাছ থেকে কেটে ফেলে দেয়। সেখানে আমরা ২৫ থেকে ৩০টি মৃত পাখির বাচ্চা পেয়েছি। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি নিজের ভুল স্বীকার করেন। তিনি বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ৭ দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উপস্থিত সবাইকে বন্যপ্রাণী আইন সম্পর্কে জানানো হয় এবং প্রত্যোকটি প্রাণীর জীবন রক্ষার জন্য আহ্বান করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
