ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : ধর্মমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 15 April, 2026, 7:46 PM

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : ধর্মমন্ত্রী

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : ধর্মমন্ত্রী

সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে। সরকারের ভাবমূর্তি যেন ক্ষুণ্ন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’ 

বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্প সম্মেলনকক্ষে হজ টিমের সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হজ টিমের সদস্যদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, ‘আপনারা হজযাত্রীদের খাদেম হিসেবে যাচ্ছেন। হজযাত্রীদের খিদমতের সুযোগ পাওয়া সৌভাগ্যের বিষয়। তাদের ভালোভাবে সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।’ টিমের সদস্যদের প্রকৃত খাদেম হিসেবে নিযুক্ত হওয়ার অনুরোধ জানান তিনি।
 
ধর্মমন্ত্রী আরো বলেন, ‘হজযাত্রীদের খিদমত বাদ দিয়ে অন্যান্য কাজ করা যাবে না। হাজীদের সঙ্গে যারা এদিক-সেদিক করবে তাদের ক্ষমা নেই। আল্লাহর মেহমানদের খিদমতে কোনো গাফিলতি সহ্য করা হবে না।’ 

কায়কোবাদ বলেন, ‘যারা ভালো কাজ করবেন এবং হাজীরা যাদের ওপর সন্তুষ্ট থাকবেন তাদের পরবর্তী বছরে আবার হজযাত্রীদের খিদমতের সুযোগ দেওয়া হবে।আর যারা হাজীদের যথাযথ সেবা দেবেন না তাদের মক্কা থেকে দেশে পাঠিয়ে দেওয়া হবে।’ 
 
মন্ত্রীর আহ্বানে হজ টিমের সদস্যরা হজযাত্রীদের খিদমত করার বিষয়ে হাত তুলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি সভাপতিত্বে এ প্রশিক্ষণে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম বক্তৃতা করেন। 

এর আগে পাওয়ার পয়েন্টে বিভিন্ন টিমের সদস্যদের দায়িত্ব ও কর্তব্য তুলে ধরেন হজ অনুবিভাগের যুগ্ম সচিব ড. মঞ্জুরুল হক।

এ প্রশিক্ষণে হজ মনিটরিং টিম, প্রশাসনিক টিম, প্রশাসনিক সহায়ক টিম, কারিগরি টিম ও সমন্বিত চিকিৎসক টিমের সদস্যরা অংশ নেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status