ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
পিরোজপুরে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 15 April, 2026, 2:57 PM

পিরোজপুরে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত

পিরোজপুরে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১ টায় পিরোজপুর মহিলা কলেজের মাঠে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রফেসর শেখ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন,জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মানসিক বিকাশ, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাসে পুরো আয়োজনটি হয়ে ওঠে স্মরণীয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status