|
এক রাউটারে হাজার সংযোগ: মেলায় প্লেক্সাস ক্লাউডের চমক
নতুন সময় ডেস্ক
|
![]() এক রাউটারে হাজার সংযোগ: মেলায় প্লেক্সাস ক্লাউডের চমক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এই সফটওয়্যার ব্যবহার করে একজন গ্রাহক একসঙ্গে সর্বোচ্চ এক হাজার ব্যবহারকারীকে ইন্টারনেট সংযোগ দিতে পারবেন। ফলে স্বল্প খরচে একটি রাউটার ব্যবহার করেই একটি নির্দিষ্ট এলাকার বহু মানুষ সহজে ইন্টারনেট সুবিধা পেতে পারেন। বিশেষ করে গ্রাম ও প্রান্তিক অঞ্চলে এটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। প্লেক্সাস ক্লাউডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন বলেন, “আমরা সম্পূর্ণ ভিন্ন ধারণায় দেশজুড়ে ইন্টারনেট সেবা পৌঁছে দিচ্ছি। ইতিমধ্যে দেশের ৩ হাজার ৯৩টি গ্রামে আমাদের সেবা বিস্তৃত হয়েছে। মেলায় আসা দর্শনার্থীরা আমাদের এই উদ্ভাবনী সেবা সম্পর্কে জেনে আগ্রহ প্রকাশ করছেন। এই সেবার অন্যতম বৈশিষ্ট্য হলো—প্রত্যেক ব্যবহারকারীর আলাদা রাউটার কেনার প্রয়োজন নেই। একটি রাউটারের আওতায় থাকা সবাই সহজেই সংযুক্ত হতে পারেন। একই সঙ্গে, প্লেক্সাস ক্লাউডের গ্রাহকরা এমন যেকোনও রাউটারের আওতায় এলেই স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেটে যুক্ত হতে পারেন। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের সেবায় যুক্ত করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সহায়ক ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে গ্রাহকরা যেকোনও সময় তাদের সমস্যার সমাধান পেতে পারেন। এতে কল সেন্টারে দীর্ঘ সময় অপেক্ষার প্রয়োজন পড়ে না। জটিল কোনও সমস্যা দেখা দিলে কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই তা দ্রুত সমাধান করে দেয়। প্রযুক্তিগত উদ্ভাবনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও দৃষ্টান্ত স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। তাদের কল সেন্টারে ২০ জন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি প্রতিষ্ঠানটির কল সেন্টার এজেন্ট হিসেবে কাজ করছেন। এই কাজটি তারা তাদের ঘরে বসে করার সুযোগ পাচ্ছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
