|
চ্যাম্পিয়ন হিসেবে মরক্কোর নাম ঘোষণাকে মেন্দির ‘এপ্রিল ফুল’ মনে হয়েছিল
নতুন সময় ডেস্ক
|
![]() চ্যাম্পিয়ন হিসেবে মরক্কোর নাম ঘোষণাকে মেন্দির ‘এপ্রিল ফুল’ মনে হয়েছিল মরক্কোকে সিএএফের চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণায় তাজ্জব বনে যান সেনেগালের খেলোয়াড়রা। তবে বিষয়টিকে প্রথমে ‘এপ্রিল ফুল’ মনে হয়েছিল সেনেগাল গোলরক্ষক এদুয়ার্দো মেন্দির। এপ্রিল ফুল হলো ১ এপ্রিল পালিত একটি দিবস, যেখানে একে অন্যকে মজা করে বা মিথ্যা বলে বোকা বানানো হয়ে থাকে। ‘মো শো’ নামক পডকাস্টে মেন্দি বলেন, ‘আমি ভেবেছিলাম ওয়েবসাইটগুলো হয়তো ভুল করেছে। তাই আমি সরাসরি কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের ওয়েবসাইটে গিয়ে দেখলাম। আমরা ভেবেছিলাম এটা একটা ‘এপ্রিল ফুল’ কৌতুক। কিন্তু পরে দেখি এটা (ঘোষণা) সত্যি।’ মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হলেও সেনেগাল শিরোপার দাবি ছাড়ছে না। দেশটির ফুটবল ফেডারেশন এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে (সিএএস) আপিল করেছে এবং এটিকে ‘প্রশাসনিক ডাকাতি’ বলে উল্লেখ করেছে। ফেডারেশনের সভাপতি আব্দৌলায়ে ফাল আবারও চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি ফিরে পেতে চান। যদিও আইনি প্রক্রিয়া দীর্ঘ হতে পারে, তবুও ফেডারেশন ইতোমধ্যেই দলের জার্সিতে দ্বিতীয় তারকা যোগ করেছে, তাদের দাবি অনুযায়ী জয়ের স্মারক হিসেবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
