ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
‘জাব উই মেট’-এর সিক্যুয়েল নিয়ে যা জানালেন পরিচালক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 12 April, 2026, 11:32 AM

‘জাব উই মেট’-এর সিক্যুয়েল নিয়ে যা জানালেন পরিচালক

‘জাব উই মেট’-এর সিক্যুয়েল নিয়ে যা জানালেন পরিচালক

বলিউডের পরিচালক ইমতিয়াজ আলির অন্যতম জনপ্রিয় সিনেমা ‘জাব উই মেট’ আজও দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। ছবিটির ‘গীত’ ও ‘আদিত্য’ চরিত্রে কারিনা কাপুর ও শাহিদ কাপুরের অভিনয় এখনও স্মরণীয়।

অনেকদিন ধরেই ভক্তদের মধ্যে প্রশ্ন ছিল—এই ছবির কি কখনো সিক্যুয়েল তৈরি হবে? সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমতিয়াজ আলি এ বিষয়ে স্পষ্ট মত দিয়েছেন। তিনি জানান, জাব উই মেট বা তামাশা—কোনো ছবিরই সিক্যুয়েল বানানোর পরিকল্পনা এখন তার নেই।

তিনি বলেন, বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও নানা জায়গায় তাকে ‘জাব উই মেট ২’ নিয়ে প্রশ্ন করা হয়। তবে নিজের অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, সব সিক্যুয়েল সফল হয় না। উদাহরণ হিসেবে তিনি ‘লাভ আজ কাল ২’-এর কথা উল্লেখ করেন, যা দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

ইমতিয়াজের মতে, একজন নির্মাতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গল্পের প্রতি গভীর টান থাকা। কোনো গল্প যদি তাকে অনুপ্রাণিত না করে, তাহলে সেটি নিয়ে কাজ করতে তিনি আগ্রহী নন। তাই তার বিশ্বাস, জাব উই মেট-এর মতো কিছু সিনেমা যেভাবে আছে, সেভাবেই থাকা ভালো—এগুলোকে নতুনভাবে তৈরি করার প্রয়োজন নেই।

উল্লেখ্য, জাব উই মেট মুক্তি পায় ২০০৭ সালে এবং তামাশা ২০১৫ সালে। এই দুটি চলচ্চিত্রই ইমতিয়াজ আলির ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য কাজ হিসেবে ধরা হয়। বর্তমানে তিনি বাণিজ্যিক হিসাবের চেয়ে গল্পের মানকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status