ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
ট্রেনে কাটা পড়ে পাট ব্যবসায়ীর মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 12 April, 2026, 10:58 AM

ট্রেনে কাটা পড়ে পাট ব্যবসায়ীর মৃত্যু

ট্রেনে কাটা পড়ে পাট ব্যবসায়ীর মৃত্যু

নরসিংদী সদর উপজেলার বাদুয়ারচর গেইট বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল মোতালিব খান (৬৩) নামে এক পাট ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত পাট ব্যাপারীর বাড়ি রায়পুরা উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের আমীরগঞ্জ গ্রামে। 

আজ ( ১১ এপ্রিল)  শনিবার সকাল সাড়ে ৬ ঘটিকায় ঢাকা - ভৈরব রেলওয়ের নরসিংদী - আমীরগঞ্জ রেলওয়ে স্টেশন এর মাঝামাঝি এ ঘটনাটি ঘটেছে। 

নিহতের ভাই আলম খান জানান, প্রতিদিনের মতো তিনি রেললাইনের উপর দিয়ে বাদুয়ারচর গেইট বাজার যাচ্ছিলেন। দুটি রেললাইন একটি ঢাকা থেকে চট্টগ্রাম গামী রেললাইন দিয়ে হেটে যাওয়ার সময় পেছন থেকে রিলিফ ট্রেনের বগিছাড়া ইঞ্জিন ধাক্কা দেয়।

এসময় তার দুটি পা কেটে যায় এবং মাথায় আঘাত পান। গুরুত্বর অবস্থায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়েছে। উল্লেখ এ লাইনে পশ্চিম দিক থেকে ট্রেন আসে কিন্তু পিছন থেকে শুধুমাত্র ট্রেনের বগি অজান্তে ধাক্কা দিয়ে এ দূর্ঘটনার  শিকার হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status