|
সাতক্ষীরার কলারোয়ায় এক গৃহবধুর দগ্ধ লাশ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
|
![]() সাতক্ষীরার কলারোয়ায় এক গৃহবধুর দগ্ধ লাশ উদ্ধার নিহত শারমীন সুলতানা (৩০)।তিনি গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী। আব্দুল হান্নান মালয়েশিয়া প্রবাসী। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কলারোয়া থানার ওসি এইচএম শাহীন জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির রান্না ঘরে মহিলার দগ্ধ লাশ দেখতে পায়। বৈদ্যুতিক সর্টসার্কিট বা চুলার আগুন থেকে দগ্ধ কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। সিআইডি ও ফরেনসিক টিম এসে আলামত সংগ্রহ করে পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে। তদন্ত চলছে। পরকিয়া আর পারিবারিক কলহের জেরে প্রবাসীর স্ত্রী দগ্ধ হয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। সাতক্ষীরা জেলার কলারো উপজেলার রায়টা মাদরাসার শিক্ষক সোহেল রানা জানান, স্বামী প্রবাসে থাকার সুযোগে স্থানীয় এক ব্যবসায়ীর সাথে পরকিয়ার অভিযোগে ৩/৪ মাস আগে বাপের বাড়িতে চালে যান। পরে পারিবারিক সমঝোতায় দেড় মাস আগে মহিলা আবার স্বামীর বাড়িতে বসবাস শুরু করেন। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে একটি মেয়ে প্রবাসীর স্ত্রীকে বাড়িতে ডাকতে গিয়ে তাকে দগ্ধ হয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানান। স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা পৌছে লাশ উদ্ধার করে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
