|
মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মর্যাদা রক্ষার দাবিতে ভূরুঙ্গামারীতে প্রতিবাদ কর্মসূচি
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মর্যাদা রক্ষার দাবিতে ভূরুঙ্গামারীতে প্রতিবাদ কর্মসূচি মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সংগঠন ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনের আগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক ও উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন ওষুধ কোম্পানিতে কর্মরত প্রতিনিধিরা। কর্মসূচিতে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, বেতন বৈষম্য দূরীকরণ, চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণ, ভাতা ও কর্মঘণ্টা নির্ধারণ এবং পেশাগত স্বীকৃতি দিতে হবে। ফারিয়ার ভূরুঙ্গামারী শাখার সদস্য নুরুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা সদস্য জাহিদুল ইসলাম ও লাল মিয়া, উপজেলা সদস্য মোহসিন আলী, শরিফুল ইসলাম, শাফিউল ইসলাম, আবু হানিফ ও আল আমিন। বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত কয়েকজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে ‘দালাল’ আখ্যা দিয়ে হেনস্তা ও দুর্ব্যবহার করা হয়েছে, যা অপমানজনক। তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই তাঁদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। মানববন্ধনে উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানির শতাধিক প্রতিনিধি অংশ নেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
