ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
পিআইওকে মারধর: গ্রেফতার জিওপি'র মামুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 11 April, 2026, 12:29 PM

পিআইওকে মারধর: গ্রেফতার জিওপি'র মামুন

পিআইওকে মারধর: গ্রেফতার জিওপি'র মামুন

সরকারি নিয়ম না মেনে রাতে অফিস করাকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)কে মারধর ও কার্যালয়ে হামলার ঘটনায়  তার দায়ের করা মামলায় গণঅধিকার পরিষদের নেতা মামুনুর রশিদ মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার সুইহারি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রাণীশংকৈল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদের পিআইও কার্যালয় সরকারি নিয়ম উপেক্ষা করে খোলা রাখাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুনসহ তার দলের নেতাকর্মীরা কার্যালয়ে প্রবেশ করেন।একপর্যায়ে পিআইও কর্মকর্তা নুরনবী সরকারের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে হাতাহাতি ও মারধরে রূপ নেয়।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরনবী সরকার  এ ঘটনায় বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, অফিস চলাকালীন সময় হঠাৎ করে অভিযুক্তরা কার্যালয়ে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এতে তিনি ও তার অফিস সহকারীরা আহত হন।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারি জানান, মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে মামুনুর রশিদ মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status