ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
ঘরোয়া ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোয় বিসিবিকে কোয়াবের সাধুবাদ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 9 April, 2026, 8:46 PM
সর্বশেষ আপডেট: Thursday, 9 April, 2026, 8:49 PM

ঘরোয়া ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোয় বিসিবিকে কোয়াবের সাধুবাদ

ঘরোয়া ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোয় বিসিবিকে কোয়াবের সাধুবাদ

দেশের পুরুষ ও নারী ক্রিকেটারদের ম্যাচ ফি এবং মাসিক পারিশ্রমিক বৃদ্ধির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন অ্যাডহক কমিটিকে সাধুবাদ জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোয়াব জানিয়েছে, ‘সাম্প্রতিক অস্থির পরিস্থিতি বিবেচনায় রেখে স্থানীয় ক্রিকেটারদের ম্যাচ ফি ও মাসিক পারিশ্রমিক বৃদ্ধির এই উদ্যোগ দেশের ক্রিকেটে অগ্রগতিতে কার্যকর ভূমিকা পালন করবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এই উদ্যোগের ফলাফল খুব শিগগিরই দৃশ্যমান হবে। কোয়াব আরও আশা করে, বিসিবির বর্তমান অ্যাডহক কমিটি দেশের ক্রিকেটের জন্য এমন সময়পোযোগী সিদ্ধান্ত গ্রহণ অব্যাহত রাখবে। দেশের ক্রিকেট সংক্রান্ত যেকোন ইতিবাচক সিদ্ধান্তকে কোয়াব সবসময় সমর্থন করবে।’

গত মঙ্গলবার নির্বাচিত কমিটি ভেঙে দেওয়ার পর তামিম ইকবালের নেতৃত্বাধীন ১১ সদস্যের অ্যাডহক কমিটি গতকাল দ্বিতীয়বারের মত বৈঠক করে। দ্বিতীয় বৈঠকেই স্থানীয় ক্রিকেটারদের বেতন বৃদ্ধির ঘোষণা দেন তারা। 

নারী ক্রিকেটারদের জন্য নতুন কাঠামো অনুযায়ী, সীমিত ওভারের ফরম্যাটে ম্যাচ ফি দ্বিগুনের বেশি বাড়ানো হয়েছে। এখন থেকে প্রতি টি-টোয়েন্টি ম্যাচের জন্য খেলোয়াড়রা ১০ হাজার টাকা এবং প্রতি ওয়ানডের জন্য ১৫ হাজার টাকা করে পাবে। যা আগে ছিল ৫ হাজার টাকা করে। বড় ফরম্যাটের জন্য ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। 

নারীদের ঘরোয়া ক্রিকেটে চুক্তিবদ্ধ খেলোয়াড়েরর সংখ্যা বেড়ে ৩৫ হয়েছে। মাসিক বেতন ৩০ হাজার থেকে বেড়ে ৪০ হাজার টাকা করা হয়েছে। পুরুষদের ঘরোয়া ক্রিকেটে, চুক্তিবদ্ধ খেলোয়াড়ের সংখ্যা সামান্য বেড়েছে। ১০০ থেকে ১০২এ উন্নতি হয়েছে। সব বিভাগেই বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। 

‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা প্রতি মাসে ৬৫ হাজার টাকা (যা আগে ছিল ২৮ হাজার ৭শ ৫০ টাকা), ‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৫০ হাজার টাকা (যা আগে ছিল ২৩ হাজার টাকা) এবং ‘সি’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৪০ হাজার টাকা (যা আগে ছিল ১৭ হাজার ২৫০ টাকা) পাবেন।

পুরুষদের প্রথম-শ্রেণির ক্রিকেটে ম্যাচ ফিও বাড়ানো হয়েছে। খেলোয়াড়রা এখন প্রতি ম্যাচে ১ লাখ টাকা পাবে। যা আগে ছিল ৭০ হাজার টাকা। সংশোধিত বেতন কাঠামোটি এপ্রিলে চালু হলেও জানুয়ারি মাস থেকে কার্যকর হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status