|
ফ্লোরিডায় বাংলাদেশি তরুণের মৃত্যু, মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চায় পরিবার
নতুন সময় ডেস্ক
|
![]() ফ্লোরিডায় বাংলাদেশি তরুণের মৃত্যু, মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চায় পরিবার স্থানীয় পুলিশ ও সংবাদমাধ্যম ‘নিউজ৪জ্যাক্স’ সূত্রে জানা গেছে, সিফাত আমিন তার গাড়ি নিয়ে রাস্তায় যাচ্ছিলেন, তখন একটি মেটাল ব্যারিকেড ভেঙে সরাসরি কংক্রিটের দেয়ালে আঘাত হানে। ধাক্কার তীব্রতায় দেয়ালের ওপরের অংশ ভেঙে গাড়ির সামনের দিকে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ কর্মকর্তা সার্জেন্ট রবার্ট হাঙ্গারফোর্ড জানিয়েছেন, অন্ধকার এবং বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারাতে পারে। নিহত সিফাত ঢাকার মিরপুর-১ এলাকার বাসিন্দা এবং তার গ্রামের বাড়ি শরিয়তপুর। পড়াশোনার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই তরুণ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন এবং পড়াশোনার পাশাপাশি উবার ও ‘পাপা জনস্’-এ কাজ করতেন। ধারণা করা হচ্ছে, রাত ২টার দিকে উবার রাইডে বের হওয়ার পর দুর্ঘটনা ঘটে। পরিবার জানিয়েছে, সিফাতের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক আইনি, প্রশাসনিক ও দাপ্তরিক জটিলতা রয়েছে। বিশেষ করে স্থানীয় প্রশাসন থেকে ‘ডেথ সার্টিফিকেট’, ফিউনারেল হোমের মাধ্যমে ‘এম্বালমেন্ট সার্টিফিকেট’ এবং ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস থেকে দ্রুততম সময়ে ‘অনাপত্তিপত্র’ (NOC) সংগ্রহে সরকারের সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন তারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
