ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
নারীদের নিরাপদে একা ভ্রমণের সেরা কিছু দেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 9 April, 2026, 8:35 PM

নারীদের নিরাপদে একা ভ্রমণের সেরা কিছু দেশ

নারীদের নিরাপদে একা ভ্রমণের সেরা কিছু দেশ

ভ্রমণ কার না ভালো লাগে। আর তা যদি হয় দেশ থেকে দেশের বাইরে, তাহলে তো কথাই নেই। অনেক ভ্রমণপিপাসু নারী সারাক্ষণ খোঁজে একা ঘুরার নিরাপদ আর স্বাচ্ছন্দ্যময় কোনো জায়গার। এ বছরে সবচেয়ে আরামদায়ক দেশগুলোর তালিকায় উঠে এসেছে কস্টা রিকা, এস্তোনিয়া, ভিয়েতনাম, উরুগুয়ে আর নরওয়ে। এই দেশগুলোতে নারী একা থাকলেও নিরাপদ বোধ করছেন। স্বাচ্ছন্দে নতুন অভিজ্ঞতা উপভোগ করছেন। সাম্প্রতিক জরিপ ও বিশেষজ্ঞদের অভিজ্ঞতার আলোকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

কস্টা রিকা সাধারণত সুখের দেশ হিসেবে পরিচিত। এছাড়া এখানে নারীদের নিরাপত্তা ও সমাজে সমতার মানও খুব ভালো। যা একা ঘুরতে আসা নারীদের জন্য দেশটিকে নিরাপদ ও আকর্ষণীয় করে তোলে। বিশেষ করে নিকোয়া প্রাইডল্যান্ডের সান্তা তেরেসা ও নোসারা অঞ্চলে একা নারীদের জন্য অনন্য পরিবেশ। স্থানীয় সার্ফ ক্লাস, যোগা সেশন ও ক্যাফে জীবন নারী একাকী ভ্রমণের জন্য উপযুক্ত।
পরামর্শ: প্রথম দিন দুটি সামাজিক অ্যাক্টিভিটি যেমন সার্ফিং বা হাইকিং বুক করা ভালো। যাতে সহজে মানুষের সঙ্গে পরিচয় হয়।

এস্তোনিয়ার রাজধানী টালিনের পুরনো শহর ছোট রাস্তাঘাট, ঐতিহ্যবাহী দোকান ও শিল্পকলা একা ঘুরে দেখার জন্য অনন্য। স্থানীয় নারী যাত্রীরা বিবিসিকে বলেন, প্রাচীন দুর্গ ও ভূগর্ভস্থ টানেলগুলো একা ঘুরে দেখতেও নিরাপদ।
প্রাকৃতিক সৌন্দর্য: টাবাসালু ন্যাচার পার্কে সমুদ্রপৃষ্ঠের ওপরে ক্লিফ হাঁটাহাঁটি একা নারীর জন্য শান্তির অভিজ্ঞতা দেয়।

ভিয়েতনামের ছোট গ্রুপ ট্যুর, হোমস্টে ও স্থানীয় মানুষের সঙ্গে সময় কাটানো একা নারীদের জন্য সহজ সামাজিক সুযোগ দেয়। স্থানীয় খাবার ও রাস্তার জীবন নারী একা থাকলেও নিরাপদ অনুভূতি দেয়।

উরুগুয়ে: শান্তি ও সহজ জীবন

উরুগুয়ের কলোনিয়া দেল স্যাক্রামেন্টো ও পুন্তা দেল ডিয়াবলো অঞ্চলে একা নারীরা নিরাপদে বেড়িয়ে ঘুরতে পারেন। স্থানীয় বাজার, ঐতিহ্যবাহী বৌনভিলিয়া ফুলে সজ্জিত রাস্তাঘাট ও সমুদ্র সৈকত একা যাত্রাকে আনন্দময় করে তোলে।

নরওয়ে: প্রাকৃতিক সৌন্দর্য ও নিরাপত্তা

নরওয়ের লোফোটেন দ্বীপপুঞ্জ ও আর্কটিক অঞ্চলে একা নারীরা খুব নিরাপদে ভ্রমণ করতে পারেন। আর্কটিক বন, নর্থ লাইটস দেখা এবং ঐতিহ্যবাহী রোরবু হাউজে থাকা একাকী ভ্রমণের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তোলে।
পরামর্শ: ছোট গ্রাম ও প্রাকৃতিক ভিউপয়েন্টগুলোতে গাড়ি ভাড়া করে পরিকল্পনা অনুযায়ী ভ্রমণ করুন। পাশাপাশি সময়ের সঙ্গে ধীরে ধীরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন।

একা ভ্রমণকারী নারী যাত্রীরা ২০২৬ সালে নিরাপদ ও আনন্দময় অভিজ্ঞতার জন্য কস্টা রিকা, এস্তোনিয়া, ভিয়েতনাম, উরুগুয়ে ও নরওয়েকে বেছে নিতে পারেন। এই দেশগুলোতে নিরাপত্তা, সামাজিক অন্তর্ভুক্তি এবং নতুন মানুষের সঙ্গে সহজেই সংযোগ স্থাপন সম্ভব।

সূত্র: বিবিসি




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status