|
বাগমারায় ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বিদায়-বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারায় ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বিদায়-বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা বেগম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক আলমগীর হোসেন, সিনিয়র শিক্ষক জহুরুল ইসলাম, সিনিয়র শিক্ষক ছাইদুল ইসলাম, সিনিয়র শিক্ষক মনসুর রহমান, আবু বকর সিদ্দিকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী বক্তব্য প্রদান করেন তাহসিন, দশম শ্রেণির সৈয়দ তানজির আহমেদ এবং ষষ্ঠ শ্রেণির আমানুল্লাহ আমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক নুরুল ইসলাম বিশ্বাস। বক্তারা তাদের বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। পরে সাংস্কৃতিক পরিবেশনা ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, চলতি বছর ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৩৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ইরিব্লকের সেচ মোটর চুরির ঘটনায় থানায় মামলা;গ্রেফতার-২
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
